হাজারীবাগে ৪ ডাকাত আটক, গুলিবিদ্ধ ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১০:০৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১০:১১

Dakati রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতের এই অভিযানে রিপন নামের নামের এক ডাকাত গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ডাকাতদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, ছুরি ও তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যরা হচ্ছে মনির হোসেন, সজিব রহমান ও আল আমিন।
গুলশান থানার এস আই জয়নাল আবেদিন বাংলা ট্রিবিউনকে জানান, গত জানুয়ারিতে গুলশান থানার শাহাজাদপুর হাজী জমির উদ্দিন মার্কেটের তিনটি দোকানে ডাকাতি হয়। ডাকাতদের মোবাইল ফোনের কললিস্ট ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হাজারীবাগের গুদারাঘাটের ঝাউচর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ গুলি ছুঁড়লে ডাকাত রিপনের পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেইউ/এমও/আপ- এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম