বায়ুদূষণে ঢাকা আজ দ্বিতীয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬

রাজধানী ঢাকার বায়ুদূষণ যেন কমছেই না। বায়ুদূষণের শীর্ষ তালিকায় থেকেই যাচ্ছে শহরটির নাম। আজ বুধবারও (১৭ ফেব্রুয়ারি) বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। সকাল ৮টা ২০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৫২। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এ সময়ে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৮৭। আর ২৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল সেনেগালের ডাকার। এরপরে তালিকায় যথাক্রমে রয়েছে ভারতের দিল্লি, কলকাতা ও আফগানিস্তানের কাবুল।

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ছয়। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড, সিয়েটল ও সল্ট লেক সিটি।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

/এবিএম/
সম্পর্কিত
বায়ুদূষণে ঢাকা আজ ১৩তম, শীর্ষে লাহোর
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
বায়ুদূষণে ঢাকা আজ ৩৫ তম, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম