মিরপুরে  ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২২

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম মহিতাজ মুসকান (২২)। এসময় তার হেফাজত থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সোয়া ৮টায় পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

মিরপুর থানার পুলিশ জানায়, শনিবার সকালে মিরপুর মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পীরেরবাগ ঝিলপাড়া মসজিদ সংলগ্ন তাসনিম বিজয় ভবনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করতে পুলিশের একটি টিম শনিবার সকাল সোয়া ৮টায় বিশেষ অভিযান চালিয়ে মহিতাজ মুসকানকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম