ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিক সালিম সামাদের জানাজা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০২

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দেশের জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডিআরইউ প্রাঙ্গণে তার এই জানাজা সম্পন্ন হয়। 

জানাজা শেষে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), সাবেক কার্যনির্বাহী সদস্য খায়রুজ্জামান কামাল ও মরহুমের শ্যালক বজলুর রহমান। 

উল্লেখ্য, আজ রবিবার সকালে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালিম সামাদ। তার বয়স হয়েছিল ৭৪ বছর। পারিবারিক সূত্র জানিয়েছে, আজ বিকালে মিরপুর ১১ নম্বর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

সালিম সামাদের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। দীর্ঘ পেশাজীবনে সাংবাদিকতায় তার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন সহকর্মীরা। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ