চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ‌্যা বেড়ে ৫

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শাখাওয়াত হোসেন (৪৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাখাওয়াত।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, হালিশহরের ওই একই ঘটনায় দগ্ধ আরও তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকের শরীরই গুরুতরভাবে দগ্ধ এবং সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনিস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “শাখাওয়াতের শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল।”

উল্লেখ্য, গত কয়েকদিন আগে চট্টগ্রামের হালিশহরে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একই পরিবারের সদস্যসহ ৯ জন দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

/এআইবি/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের