কোন সেবায় কত ফি, টাঙাতে হবে সব ভূমি অফিসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৫ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৫

নামজারি, খতিয়ান ফি ও মৌজা ম্যাপের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে ভূমি অফিসে দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের মাধ্যমে টাঙিয়ে রাখতে হবে।
 
ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাঠানো হয়েছে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে।

চিঠিতে বলা হয়, চার ফুট বাই আড়াই ফুট আকারের সাইনবোর্ডে সেবাভিত্তিক ফি তালিকা প্রদর্শন করতে হবে। নির্ধারিত ফি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত ও ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নামজারি ফি

নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০ টাকা। আর নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি এক হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা।

খতিয়ান ফি

সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য দিতে হবে ১২০ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ৪০ টাকা পরিশোধ করতে হবে।

মৌজা ম্যাপের ফি

মৌজা ম্যাপের প্রতি সিটের জন্য ৫৪৫ টাকা দিতে হবে। আর ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা দিতে হবে।
নির্ধারিত ফি ছাড়া অন্য কোনও ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি উন্নয়ন করসহ সব ভূমিসেবা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করা যাবে। কোনও প্রকার নগদ লেনদেন না করার জন্য সব নাগরিককে অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। তারা বলেছে, অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ জানানো যাবে।

/এসআই/এবিএম/
সম্পর্কিত
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
১০ এয়ারবাস কেনার চুক্তি হচ্ছে বুধবার
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই লাখ টাকা জরিমানা
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সম্পর্কের প্রথম মাসেই প্রেমিকাকে ঘুরতে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ করে চাঁদা দাবি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি