শাহজালালে থাইল্যান্ডগামী দুই যাত্রীর লাগেজে মিললো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী দুই যাত্রীর কাছ থেকে প্রায় পৌনে চার কোটি টাকা সমমূল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অভিযান চালিয়ে এসব মুদ্রা উদ্ধার করা হয়। জব্দকৃত মুদ্রার মধ্যে রয়েছে সৌদি রিয়াল, ইউরো, পাউন্ড এবং থাই বাথ।  

শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারী রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। 

সারোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংককগামী যাত্রী রফিকুল ইসলামের লাগেজে তল্লাশি চালানো হয়। সুকৌশলে লুকানো অবস্থায় তার কাছ থেকে ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮৪১ থাই বাথ জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৪০ টাকা।  

একই সময়ে আল আমিন মোল্লা নামের অপর এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল ও ২ হাজার ১১০ থাই বাথ জব্দ করা হয়, যার মূল্য প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা। 

দুই যাত্রীর কাছ থেকে জব্দকৃত মুদ্রার মোট বাজারমূল্য ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মুদ্রা পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ আইন ও কাস্টমস আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সহকারী রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন বলেন, অর্থপাচার, অবৈধ আমদানি ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দরে নিয়মিত গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

/আইএ/এসটি/  
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম