রাজনৈতিক মামলায় আটককৃতদের জামিনে মুক্তির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭

রাজনৈতিক বিবেচনায় হওয়া মামলায় আটক বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের জামিনে মুক্তি এবং মামলা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন ৩০ জন বিশিষ্ট নাগরিক।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক বিবেচনায় কিংবা আক্রোশবশত কয়েক হাজার গণমামলা করা হয়েছে। কোনও কোনও মামলায় আসামির সংখ্যা এক হাজার ২০০ থেকে দুই হাজার পর্যন্ত। সুস্পষ্ট প্রমাণ ছাড়াই অনেককে গ্রেফতার করে দেড় বছরের বেশি সময় জামিন দেওয়া হয়নি। কয়েকজন সাংবাদিকসহ বহু বয়স্ক ও অসুস্থ ব্যক্তি কারাগারে রয়েছেন এবং যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।

বিবৃতিতে আরও বলা হয়, মামলা দায়েরের দীর্ঘ সময় পার হলেও অনেক ক্ষেত্রে তদন্ত শেষ হয়নি বা চার্জশিট দেওয়া হয়নি। এতে করে একপ্রকার বিনা বিচারে আটক থাকার পরিস্থিতি তৈরি হয়েছে, যা সাংবিধানিক অধিকারের পরিপন্থি। হাইকোর্টে এক মামলায় জামিন পেলেও অন্য মামলায় পুনরায় গ্রেফতারের ঘটনাও ঘটছে।

বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী গণমামলা পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, এমতাবস্থায় মানবিক কারণে অসুস্থ ও জামিনবঞ্চিত ব্যক্তিদের অবিলম্বে জামিনে মুক্তি এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের ক্ষেত্রে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত শেষে দ্রুত বিচার সম্পন্ন করা উচিত।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের