রাজধানীতে বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৬, ১৫:৪২আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৫:৪২

রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিটি পল্লী, ওয়াসা কলোনি ও কুতুবখালি এলাকায় অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাই ও মাদকসেবন-সংক্রান্ত অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করা হয়।

শ্যামপুর থানা পুলিশ একইদিনে আইজি গেট, জুরাইন কবরস্থান ও রেলগেট এলাকায় অভিযান চালিয়ে একই ধরনের অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করে।

কদমতলী থানা পুলিশ ডিপটি গলি, পাটের বাগ, জুরাইন বউবাজার, নামা শ্যামপুর ও মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আইএ/এম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম