লিটারে ২০ পয়সা বাড়লো ওয়াসার এটিএম বুথের পানির দাম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মার্চ ২০২৬, ১৭:৪২আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৯:১৬

রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম হুট করেই বাড়ানো হয়েছে। রবিবার (১ মার্চ) থেকে নতুন এই বর্ধিত মূল্য কার্যকর করা হয়েছে। এখন থেকে গ্রাহকদের প্রতি লিটার পানি কিনতে হবে ১ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ) দরে, যা আগে ছিল ৮০ পয়সা। 

গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেনের সই করা এক অফিস আদেশে এই দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা ওয়াসার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মূলত বুথগুলোর অপারেশন ও মেনটেনেন্স (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) খরচ বেড়ে যাওয়ায় পানির দাম ৮০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

দাম বৃদ্ধির বিষয়ে ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক বর্তমান পরিস্থিতি এবং এটিএম বুথ পরিচালনার ব্যয় বৃদ্ধির কারণেই এই সমন্বয় করা হয়েছে। 

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১ আগস্ট ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম এক লাফে দ্বিগুণ বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছিল। মাত্র আড়াই বছরের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো। 

রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থিত এই এটিএম বুথগুলো থেকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে বিশুদ্ধ পানি সংগ্রহ করেন কয়েক লাখ গ্রাহক। নতুন দাম কার্যকর হওয়ায় এখন থেকে তাদের প্রতি লিটারে ২০ পয়সা বেশি গুণতে হবে।  

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
বাড়িতে পানির অপচয় কমাবে যেসব অভ্যাস
সড়ক দুর্ঘটনায় ঢাকা ওয়াসার কর্মী নিহত 
গঙ্গা চুক্তিতে ৫৫ শতাংশ ক্ষেত্রেই ন্যূনতম পানি পায়নি বাংলাদেশ
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ