এনএইচআরসি–ইউএনডিপি বৈঠক: মানবাধিকার সুরক্ষায় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মার্চ ২০২৬, ১৯:২৭আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৯:২৭

জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর কাওরান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। 

সাক্ষাৎকালে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের লক্ষ্যে অ্যাডভোকেসি কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জবাবদিহি নিশ্চিতকরণ নিয়ে গঠনমূলক আলোচনা হয়। মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন শক্তিশালী করতে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হন। 

আলোচনায় কমিশনের বিস্তৃত এখতিয়ার, তা বাস্তবায়নে কাঠামোগত সীমাবদ্ধতা এবং তদন্ত-অনুসন্ধানে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে মানবাধিকার বিষয়ে সংলাপ অব্যাহত রাখা, তথ্য বিনিময় বৃদ্ধি এবং ভবিষ্যতে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
মানবাধিকার কমিশন বিল নিয়ে জামায়াতের আপত্তি কেন, কী আছে নতুন খসড়ায় 
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে স্বাধীন তদন্তব্যবস্থা নিশ্চিত করা জরুরি: হিউম্যান রাইটস ফোরাম
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ