তদবিরের অভিযোগ তুলে হত্যা মামলার রায় স্থগিত রাখলেন বিচারক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৬, ১৭:৩৬আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৭:৩৬

নবাবগঞ্জের ব্যবসায়ী গোলাপ হোসেন পিংকু হত্যা মামলার রায় ঘোষণার দিন আসামিপক্ষের বিরুদ্ধে তদবিরের অভিযোগ তুলেছেন বিচারক। এ কারণে নির্ধারিত দিনে রায় না দিয়ে আগামী ৩১ মার্চ নতুন তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৪ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলামের আদালতে মামলাটি রায়ের জন্য ছিল। এজলাসে বিচারক জানান, আসামিপক্ষ বিভিন্নভাবে তার কাছে তদবির করেছে। এ কারণে তিনি আজ রায় ঘোষণা করবেন না বলে জানান।

বাদীপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় প্রস্তুত ছিল। তবে তদবিরের অভিযোগের কথা উল্লেখ করে বিচারক নতুন তারিখ দিয়েছেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট মতিউর রহমান ওরফে মতি, তার বোন মরিয়ম বেগম, লুৎফর, মোখলেছ, চান মিয়া ওরফে জাহিদ, মেরী, আনিছ মাস্টার, বাবুল, সিরাজ, আমির, এনামুল করিম শাহীন, আমানুর, সাইজউদ্দিন, শফিকুল, হযরত, রিংকু, শরিফ, আওলাদ, কাদের, নেকবর, হাফিজ উদ্দিন ও শিবলু। এদের মধ্যে হযরত, রিংকু ও সিরাজ পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ মার্চ বিকালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা এলাকায় গোলাপ হোসেন পিংকুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন তার ছোট ভাই মো. এরশাদ নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে একই বছরের ৯ সেপ্টেম্বর ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. আরাফাত হোসেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে ৩২ জন সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষে দুই জন সাফাই সাক্ষ্য দেন। আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করেছিল।

/এএসএ/এম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম