সদ্য বিদায়ী ওয়াসা এমডির বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান, অর্থ পাচারের অভিযোগ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ মার্চ ২০২৬, ১৭:২৬আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৭:২৬

ঢাকা ওয়াসার সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির মিডিয়া উইং রবিবার (৮ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে। 

সিআইডি সূত্র জানায়, মো. আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চাকরিকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অবৈধ উৎস থেকে অর্জিত অর্থ তিনি বিদেশের মাটিতে পাচার করেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের নাম ছাড়াও স্ত্রী ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অঢেল স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। 

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মার্চ তিনি নিজের এবং স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টো শহরে একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেন। টরন্টোর স্থানীয় ভূমি নিবন্ধন অফিসের সূত্র উল্লেখ করে সিআইডি জানায়, ওই বাড়িটির বর্তমান বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যমেও তার পরিবারের নামে বিদেশে সম্পদ থাকার খবর প্রকাশিত হয়েছিল। 

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী এই অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। সিআইডি জানিয়েছে, পাচারকৃত অর্থের উৎস এবং বিদেশে থাকা অন্যান্য সম্পদের তথ্য সংগ্রহের কাজ চলছে। অনুসন্ধান শেষে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
১১ লাখ কোটি টাকার ঝুঁকিপূর্ণ ঋণ, সমাধানে আসছে নতুন ব্যবস্থা
সাড়ে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, হরিদাসের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ
অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী