মগবাজারের আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ মার্চ ২০২৬, ২০:২৭ আপডেট : ১০ মার্চ ২০২৬, ২০:২৭

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকার ‘থ্রি-স্টার’ নামের একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে হোটেলের একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিহত ফয়সাল গত ৮ মার্চ থেকে ওই হোটেলের ২২৪ নম্বর কক্ষটি ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। মঙ্গলবার বিকালে দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ কক্ষের ভেতরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, “সংবাদ পেয়ে আমরা হোটেলের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে লোকমুখে শোনা যাচ্ছে যে তিনি অসুস্থ ছিলেন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে; তারা আসার পর এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 

নিহত মোহাম্মদ ফয়সাল গনি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আনন্দলিয়া গ্রামের ওসমান গনির ছেলে। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
সার কারখানার ভেতরে হাত-পা বাঁধা ও অঙ্গ বিচ্ছিন্ন লাশটি কার?
বড় বড় অবকাঠামোর আগে ঢাকাকে বাসযোগ্য করতে চান ইশরাক
সর্বশেষ খবর
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল