রাজধানীতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ মার্চ ২০২৬, ০৮:০২আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৮:০২

রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে হেলমেট পরা দুই দুর্বৃত্ত। তারা মোটরসাইকেলে করে এসে এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের বাড়িতে এই গুলির ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করে বিশ্লেষণ করছে।

বাড়ির মালিক আবুল কাশেম পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং এ কে এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ওই ব্যবসায়ীর এক আত্মীয় জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে বাড়ির গেটে দুটি গুলি করে পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখতে পায়, হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে প্রথমে বাড়িটি রেকি করে। পরে সামনের রাস্তায় লোকজনের যাতায়াত কমে এলে তারা আবার ফিরে এসে গুলি ছোড়ে এবং পাশের একটি গলি দিয়ে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী রফিকুল ইসলাম বলেন, “গুলির সময় আমি পার্কিং এলাকায় ইফতার প্রস্তুত করছিলাম। হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে দ্রুত চলে যায়।”

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ৭ নম্বর সেক্টরের ওই বাড়ির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
উত্তরার সেই ব্যবসায়ীর বাসায় আবারও গুলি
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম