উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাংচুর: দুই দিনের রিমান্ডে ১১ আসামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ১৭:০৮আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৭:০৮

রাজধানী উত্তরার ‘উত্তরা স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্সে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেফতার ১১ আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. সুমন মিয়া আসামিদেরকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। বিপরীতে আসামিদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত দু’দিনের মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই শামীম বিষয়টি নিশ্চিত করেন। 

রিমান্ডে যাওয়ারা হলেন, মো. মনির আলম (৩২), মো. মজিবর রহমান (২০), মো. হৃদয় (১৯), মো. মঞ্জুরুল (৩২), মো. মহব্বত আলী (১৮), শাহ পরান (১৯), মো. শাকিল (১৯), মো. রশিদুল ইসলাম ওরফে আ. রশিদ (২৭), মো. সাজু (২৪), মো. লিটন (২৪) এবং  জিহাদ (১৯)।

রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে গত ১৫ মার্চ রাতে উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও মার্কেট কর্তৃপক্ষ থেকে আলাদা মামলা করা হয়েছে। মামলার পর গতকাল সোমবার রাতে ওই ১১ জনকে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ঘটনার সঙ্গে এখানে থাকা আসামিরা কোনোভাবে জড়িত ছিল এমন প্রমাণ নেই। আসামিদের মধ্যে কেউ রিকশাওয়ালা, কেউ আবার দিনমজুর। এদের ঘটনাস্থলের সঙ্গে আসা-যাওয়ার কোনও প্রমাণ নেই।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ