আতর-টুপি বিক্রিতে ভাটা, কম টাকার পাঞ্জাবি কিনতে ভিড়

আবু ছালেহ আতিফ
১৭ মার্চ ২০২৬, ২০:১৮আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২০:২৮

শেষের পর্যায়ে পবিত্র মাহে রমজান মাস। হাতছানি দিচ্ছে ঈদুল ফিতর। ঈদের নামাজে জন্য নতুন পাঞ্জাবির সঙ্গে মানানসই টুপি-আতর কিনে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ জন্য ঈদের আগের দিনগুলোতে টুপি ও আতর দোকানে ভিড় বাড়ে। তবে, এসব দোকানে আগের তুলনায় এবার ক্রেতাদের উপস্থিতি কম, তাই হতাশ ব্যবসায়ীরা।

বিক্রেতারা বলছেন, এ বছর তুলনামুলক বিক্রি কম। তবে, রাজধানীর বিভিন্ন জায়গায় ভ্যান ও ফুটপাতে বসে বিক্রি করা কমদামি পাঞ্জাবি কিনতে ক্রেতাদের ভিড় বেড়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেট এবং কাকরাইল মসজিদ সংলগ্ন টুপি আতর ও ফুটপাতের পাঞ্জাবির দোকান ঘুরে এ চিত্র দেখা গেছে। 

বেচাকেনার এমন অবস্থা নিয়ে বায়তুল মোকাররম উত্তর গেটের টুপি, আতর ও তসবিহ বিক্রেতা রাহাত হোসাইন বলেন, “এ বছর বিক্রি খুবই কম।” কারণ, জানতে চাইলে তিনি বলেন, “মানুষ কেন কিনে না সেটা জানি না। তবে, অন্যান্য বছর এ সময়ে খুবই বিক্রি হতো। হয়তো মানুষের কাছে টাকা নেই।”

22

একই গেটের আরেক বিক্রেতা সলিম বলেন, “বিক্রি খুবই কম। হয়তো বাকি যে কয়দিন আছে সে সময় আসবে ক্রেতা, দেখা যাক। আমরা তো কোনও কিছুর দাম বাড়াইনি।”

বিভিন্ন ধরনের গোল টুপি মানভেদে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া সাইফ টুপি ১০০ টাকা ও তুর্কি জালি টুপি ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বিভিন্ন জাতের হাতে বানানো টুপি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। টুপির দাম নিয়ে ক্রেতাদের কোনও অভিযোগ দেখা যায়নি।

উত্তর গেটে সাইফ টুপি কিনতে থাকা এক ক্রেতা বলেন, “অফিসের ফাঁকে টুপি কিনতে আসছি। সামনে ঈদ একটা টুপিতো লাগেই। ১০০ টাকা দিয়ে নিলাম। দাম বেশি মনে হচ্ছে না।”

কাকরাইল মসজিদের সামনে টুপি কিনতে থাকা এক ক্রেতা বলেন, “বাসার সবার জন্য টুপি-আতর কিনবো। সবাইকে ঈদের উপহার দিবো। এটাই আমাদের পরিবারের কালচার।” টুপি ও আতরসহ বিভিন্ন পণ্যের দাম নিয়ে এ ক্রেতা বলেন, “দাম মনে হচ্ছে না বেড়েছে। আর এসব জিনিসের দাম একটু বাড়লেও সমস্যা নেই। কারণ, এটাতো প্রতিদিন কেনার মতো জিনিস না।”

আতরের দাম ও বিক্রি সম্পর্কে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের আতর বিক্রেতা নীরব বলেন, “আতরের চাহিদাটা ঈদ নির্ভর না। সারাবছর কমবেশি বিক্রি হয়। তবে, ঈদে একটু বেশি হয়। কিন্তু এ বছর এখনও তেমন সাড়া পাচ্ছি না।” দাম জানতে চাইলে এ বিক্রেতা তার দোকানের আতরের সারি দেখিয়ে বলেন, “এখানকার প্রত্যেকটা ১০০ টাকা করে।” সেই সারিতে থাকা আতরের মধ্যে রয়েছে, দেহনুল উদ, স্যান্ডাল উড, খাস, তুর্কি ও বুলগেরিয়ান গোলাপ, জেসমিন, ব্ল্যাক মিস্ক, হোয়াইট মিস্ক, অ্যাম্বার, জাফরান, মাজমুয়া এবং বিভিন্ন ঘ্রাণের সংমিশ্রণে তৈরি আধুনিক মুখাল্লাত। এগুলো মান ও পরিমাণ ভেদে ২০০ থেকে হাজার টাকাও রয়েছে বলে জানান নীরব।

এদিকে, ভ্যানে করে বায়তুল মোকাররম মসজিদের বিভিন্ন গেটে কমদামি পাঞ্জাবি কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।  এসব দোকানে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে দাম কমিয়ে বিক্রি করছে পাঞ্জাবি। বায়তুল মোকাররমের সামনে এক পাঞ্জাবি বিক্রেতা বলেন, “মালিক কমে ছেড়ে দিতে বলছে। এ জন্য কম লাভ করে ভালো মানের পাঞ্জাবি ছেড়ে দিচ্ছি।”

ওই দোকানে পাঞ্জাবি বাছাই করতে থাকা শাহবাগ থেকে আসা ক্রেতা আকাশ বলেন, “দাম কমের ডাক শুনে এসেছি। মানও মোটামুটি ভালো। কয়েকটা পাঞ্জাবি নিবো ভাবছি এখান থেকে।” 

/এবিএম/
সম্পর্কিত
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে
আবারও গ্রেফতার রিজেন্টের সেই সাহেদ 
সর্বশেষ খবর
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী