ফসল বাঁচাতে ভাল্লুক সেজে মাঠে কৃষক!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ০৩:১১আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৩:১১

ফসল রক্ষার জন্য অদ্ভুত কৌশলের আশ্রয় নেওয়া নতুন নয়। কোথাও ধানের ক্ষেতের পাখি তাড়ানোর জন্য কাকতাড়ুয়া ব্যবহার করা হয়, আবার কেউ লাঠি বা বাঁশ দিয়ে শব্দ করে পাখি তাড়ান।

তবে ভারতের উত্তরপ্রদেশের সামভাল জেলার ফিরোজপুর গ্রামে কৃষক ধরমবীর এমন অভিনব উদ্যোগ নিলেন, যা এখন ভাইরাল।

বানরের হাত থেকে নিজের চাষ করা আলু ও স্ট্রবেরি রক্ষা করতে তিনি মাঠে নেমেছেন ভাল্লুকের কস্টিউম পরিধান করে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

ধরমবীর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, “প্রায় ১০০-এর বেশি বানর প্রতিদিন আমাদের মাঠে ঢুকে শাকসবজি খায়। আমরা যখন এই কস্টিউম পরে মাঠে যাই, বানররা ভয়ে দৌড়ে পালায়। শুধু আমি নই, কয়েকজন কৃষক এই কৌশল অবলম্বন করি।”

ভিডিওতে দেখা গেছে, ধরমবীর কস্টিউম পরে মাঠে হাঁটছেন এবং বানররা চারপাশে ছুটে পালাচ্ছে। কস্টিউমটির দাম প্রায় ৪,০০০ টাকা। কৃষক আশা করছেন, এটি অন্তত কিছুটা হলেও ফসলের ক্ষতি কমাতে সাহায্য করবে।

এ বিষয়ে স্থানীয় বন রেঞ্জার মনোজ কুমার এনডিটিভিকে বলেন, “এটি স্থায়ী সমাধান নয়। বানররা এক জায়গা থেকে পালালেও অন্যত্র চলে যাবে। আমরা তাদের ধরার ও জঙ্গলে পুনর্বাসনের ব্যবস্থা নেব। বন বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

কৃষকরা মনে করছেন, সরকারি সহায়তা ও কার্যকর ব্যবস্থা মিলিয়ে দীর্ঘমেয়াদে সমস্যা সমাধান সম্ভব।

/এম/  
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
দানবাক্স নিয়ে ‘ভাইরাল সিদ্দিক’র কেরামতি!
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের