নাড়ির টানে ঘরমুখো মানুষ, বাসস্ট্যান্ড-রেলস্টেশনে উপচেপড়া ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মার্চ ২০২৬, ১৫:৩৮আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১৫:৪১

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। গত কয়েকদিনের মতো আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই রাজধানী ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসস্ট্যান্ড ও রেলস্টেশনগুলোতে তীব্র যাত্রীর চাপ দেখা গেছে।

দেশের বিভিন্ন প্রান্তে ঘরমুখো মানুষের ঢল নেমেছে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড, কমলাপুর রেলওয়ে স্টেশন, কল্যাণপুর, গাবতলি, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে।

যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে সকাল থেকেই শত শত মানুষ বাসে করে বাড়ির পথে রওনা দিচ্ছেন। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও মধ্যাঞ্চলের যাত্রীদের বড় অংশ এখান থেকেই যাত্রা করেন। অতিরিক্ত ভিড়ের কারণে মাঝেমধ্যে প্রবেশ, টিকিটিং ও আসনসংক্রান্ত কিছু সমস্যা দেখা গেলেও শেষ পর্যন্ত বাড়ি ফিরতেই মুখিয়ে রয়েছেন সবাই।

সায়েদবাদ বাসস্ট্যান্ড

অন্যদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশনেও সকাল থেকে একই ধরনের ভিড় লক্ষ্য করা গেছে। শান্তাহারে রেল দুর্ঘটনার কারণে ওই রুটে কিছুটা সময়সূচি বিপর্যয় ঘটলেও অন্যান্য রুটের ট্রেনগুলো নির্ধারিত সময়েই চলাচল করছে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

কমলাপুরে যাত্রীদের ভিড়

এদিকে কল্যাণপুর, গাবতলি ও সায়েদাবাদ বাস টার্মিনালেও ঈদযাত্রার একই চিত্র। এসব টার্মিনাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে। কাউন্টার ও স্ট্যান্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও যাত্রীরা ধৈর্য ধরে বাড়ির পথে রওনা হচ্ছেন।

/এসএনএস/এম/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের