ক‌ন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার নেপথ্যে খুলনার শীর্ষ সন্ত্রাসী, গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
১৯ মার্চ ২০২৬, ১৬:১৪ আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১৬:১৪

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গত রবিবার রাতে আলোচিত টিকটকার ও কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে এবং নারীঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া মূল হোতাসহ এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এসব তথ্য জানান। তিনি জানান, কুখ্যাত ‘বি কোম্পানি’র শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল। গ্রেফতারকৃত অন্য চারজন হলেন— সিহাব, রাফিন, জয় ও সাগর ফকির। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে। 

ডিসি মাসুদ আলম জানান, ঘটনার ৩-৪ দিন আগেই খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় আসে। তারা রাজধানীর কয়েকটি হোটেলে বসে হত্যার চূড়ান্ত নীল নকশা তৈরি করে এবং কয়েকদিন ধরে রাকিবের গতিবিধি অনুসরণ করে।

হত্যার কারণ হিসেবে পুলিশ জানায়, নিহত রাকিব সাফা নামের এক বিবাহিত নারীকে পুনরায় বিয়ে করেছিলেন। এছাড়া খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের স্ত্রী ও টিকটকার জান্নাত মুনের সঙ্গেও রাকিবের অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। এই ক্ষোভ থেকেই সাজিদ ঢাকা ও খুলনার অপরাধীদের সমন্বয় করে রাকিবকে হত্যার পরিকল্পনা সাজায়।

গত রবিবার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনার এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ। তখন ৩-৪ জন সন্ত্রাসী এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিব পরিবারের সঙ্গে ঢাকার নাজিম উদ্দিন রোডে থাকতেন। তার বাবা তরিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের কর্মী। রাকিবের গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনী গ্রামে। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেফতার ৪
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেফতার
গাঁজা-ইয়াবা-হেরোইনসহ ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৭৮
সর্বশেষ খবর
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ
‘জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ’
‘জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ’
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম