মগবাজারে স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৬, ০০:৫৯ আপডেট : ২১ মার্চ ২০২৬, ০১:২৮

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বী (১৭) নামের যুবক নিহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। 

এই ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য তিন জনকে আটক ক‌রে‌ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে ৫-৬ জন যুবক মিলে রাব্বিকে ছু‌রিকাঘাত ক‌রে। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। 

নিহত যুবক আঞ্জুমান মফিদুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুপন চৌধুরী জানান, শুক্রবার রাতে মগবাজার মধুবাগ মাদ্রাসা খেলার মাঠে রাব্বিকে ৫-৬ জন যুবক আটক করে বুকে পেটে ছুরিকাঘাত করে। সে সময়ে তার সঙ্গে একটি মেয়ে ছিল।  

আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রাত ৮টা ৫০ মিনিটের সময়ে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন জন‌কে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। 

তি‌নি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। 

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। 

নিহত‌কে হাসপাতালে নিয়ে যাওয়া জহিরুল ইসলাম জানান, মাদ্রাসা খেলার মাঠ এলাকায় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ ৫-৬ জন যুবক তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। 

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের মো. ফারুকের ছেলে রাব্বি। বর্তমানে মগবাজার  নয়াটোলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। 

/এআইবি/এসএনকে/এসটি/
সম্পর্কিত
সার কারখানার ভেতরে হাত-পা বাঁধা ও অঙ্গ বিচ্ছিন্ন লাশটি কার?
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিম
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
সর্বশেষ খবর
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
রেলওয়ের আয় বাড়াতে নতুন নির্দেশনা
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
জাতীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিএনসিসি-আনসার-ভিডিপির প্রশিক্ষণ
সর্বাধিক পঠিত
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল