জুরাইনে তালাবদ্ধ কক্ষ থেকে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ২০:৩৩ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২০:৩৩

রাজধানীর কদমতলীর পূর্বজুরাইনে ভাড়া বাসার একটি তালাবদ্ধ কক্ষ থেকে মো. জনি (২৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ‘৯৯৯’ এর মাধ্যমে খবর পেয়ে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কদমতলী থানার এসআই আল আমিন খান জানান, জনিকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই আল আমিন খান আরও জানান, প্রতিবেশী ও স্বজনদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, জনি মাদকাসক্ত ছিলেন। কক্ষটি থেকে সিজার ও ইয়াবা সেবনের সরঞ্জামও পাওয়া গেছে। পূর্ববিরোধ কিংবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহতের স্ত্রী চার-পাঁচ দিন আগে ঝগড়া করে বাসা ছেড়ে চলে যান।

জনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মীরেরবাগ বালুরচর এলাকার মৃত মো. জাহাঙ্গীরের ছেলে।

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
ঢামেকে এক কারাবন্দির মৃত্যু
ঢামেকে কারাবন্দির মৃত্যু
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
সর্বশেষ খবর
ভর্তি পরীক্ষা স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
ভর্তি পরীক্ষা স্থগিত আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
সংসদ ভবনে দেড় শতাধিক শিক্ষার্থী, যেসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনে দেড় শতাধিক শিক্ষার্থী, যেসব পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
মেসেঞ্জারের মতো ইনস্টাগ্রামেও আসছে মেসেজিং অ্যাপ
মেসেঞ্জারের মতো ইনস্টাগ্রামেও আসছে মেসেজিং অ্যাপ
বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে চোট, দ্বিতীয় টেস্টে থাকছেন তো বাভুমা?
বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে চোট, দ্বিতীয় টেস্টে থাকছেন তো বাভুমা?
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী