হাম উপসর্গে আরও সাত জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৭ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৭

দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩০ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৩১ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ৩৩৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৫ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৫ জনের। মোট ১ হাজার ৩৩০ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪০৮ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৮৮১ জনের।

/এএজে/আরকে/
সম্পর্কিত
উদ্ধারকাজে গিয়ে আহত ব্যক্তি নিজের ছেলে বলে জানলেন মা, পরে মৃত্যু
গর্ভেই হামে আক্রান্ত ১৩ শিশু, যুক্তরাষ্ট্রে নতুন উদ্বেগ
হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, আক্রান্ত ১৬৩৪ 
সর্বশেষ খবর
মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় গুরুত্ব পুতিনের, বৈশ্বিক শান্তির আহ্বান শি-ট্রাম্পের
রমজানে আফ্রিকার দেশ থেকে খেজুর আমদানি, জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
রমজানে আফ্রিকার দেশ থেকে খেজুর আমদানি, জানুয়ারিতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় নাহিদ কারাগারে
মাদ্রাসাছাত্র হত্যা মামলায় নাহিদ কারাগারে
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক