নৌ, সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ মার্চ ২০২৬, ১২:২১আপডেট : ২২ মার্চ ২০২৬, ১২:২১

চলতি পথে হঠাৎ গাড়ি থামিয়ে নৌ, সেনা ও পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের দিন শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর জাহাঙ্গীর গেটে এমন ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টিকে অনেকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন। বিশেষ করে দেশের প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে ব্যতিক্রম হিসেবে দেখছেন তারা। এ নিয়ে প্রশংসাও করছেন।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় ঈদগাহে নামাজ আদায়, যমুনায় শুভেচ্ছা বিনিময় ও দুপুরে দেড়টার পর গুলশানের বাসায় ফেরার পথে প্রধানমন্ত্রী গাড়ি বহর সেখানে থেমে যায়। এ সময় প্রধানমন্ত্রী নেমে দায়িত্বরত সেনা, নৌ ও পুলিশের সদস্যদের সঙ্গে হাত মেলেন ও কোলাকুলি করেন। তিনি তাদের কুশলও জিজ্ঞাসা করেন।

দেশের সরকার প্রধানকে এভাবে কাছে পেয়ে সদস্যরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন।

এ ঘটনার ভিডিও ছড়িয়ে পরার পর থেকেই প্রধানমন্ত্রীকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছেন বেশিরভাগ মানুষ।

/এমকে/এম/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী