মোহাম্মদপুরে পিস্তলসহ ‘দাগি’ রুবেল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ মার্চ ২০২৬, ১৮:৪৩আপডেট : ২২ মার্চ ২০২৬, ১৮:৫৬

রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি দেশি পিস্তলসহ সন্ত্রাসী রুবেল ওরফে ‘দাগি’ রুবেলকে (২৭) গ্রেফতার করেছে র‍্যাব-২। শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

রবিবার র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-২-এর একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী রুবেলকে ১টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। 

তিনি আরও জানান, রুবেলের কাছে পাওয়া অস্ত্রটি যাচাই করে দেখা যায় সেটির কোনও লাইসেন্স এবং বৈধ কাগজপত্র নেই। 

তিনি আরো জানান, রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে— তিনি রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক, সন্ত্রাসী কার্যকলাপসহ মোট ৫টি মামলা রয়েছে। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম