গুলশানে বাড়ি দখলের অভিযোগ ওঠা সেই সহকারী পুলিশ সুপারকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মার্চ ২০২৬, ১৯:০২আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৯:১৬

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ঈদের ছুটিতে একটি বাড়ি দখলের অভিযোগে সমালোচনার মুখে পড়া সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদকে বদলি করা হয়েছে। 

সোমবার(২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা অফিস আদেশে তার বদলির তথ্য জানানো হয়।  

অভিযোগ রয়েছে, ছুটির সময় ফাঁকা থাকায় গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গুলশান ১ নম্বর এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর ওই বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনা ঘটে। ঘটনাটি পুলিশের সামনেই সংঘটিত হলেও উল্টো ভুক্তভোগীদেরই হয়রানির মুখে পড়তে হয়েছে বলে দাবি করা হয়েছে। 

বাড়ির মালিকের অভিযোগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহম্মেদ মাসুদ, এসআই মাহফুজুল হক, এসআই মো. সামিউল ইসলামসহ বেশ কয়েকজন পুলিশের উপস্থিতিতে এবং তাদের মদতেই এ দখলের ঘটনা ঘটে। বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। 

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সহকারী পুলিশ কমিশনার আলী আহম্মেদ মাসুদকে ডিএমপির মানবসম্পদ বিভাগে (এইচআরডি) সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) হিসেবে বদলি করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে— তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। 

ডিএমপি সূত্র জানায়, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। অভিযোগ প্রমাণিত হলে মাসুদসহ অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের