৬২ চোরাই মোবাইল ফোনসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৬, ১৭:২১আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৭:২১

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে মোবাইল চোরাকারবারিচক্রের ১২ সক্রিয় সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) রাতে তাদের গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো— এমদাদ ওরফে ইদদাত শেখ (৫৩), ফারুক (৪৩), আবু বক্কর সিদ্দিক (৪৫), রুবেল (৩৯), আব্দুর রাজ্জাক (৪৪), মিজান (৫১), আলমগীর (৪৮), মামুন (৪৫), রাশেদ (৩৫), শামসুল হক মিলন (৬৫), দীন ইসলাম (৪৭) ও সাইদুল ইসলাম (২৩)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং মহাসড়কের শনির আখড়া ব্রিজের ঢালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের চোরাই ৬২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোবাইল ফোন চোরাকারবারিচক্রের সক্রিয় সদস্য। তারা  দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন চোরদের কাছ থেকে  কমদামে সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরে বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম