যাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যা, গ্রেফতার ৪

বাংলা ট্রবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৬, ২৩:২৪আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২৩:২৪

রাজধানীর যাত্রাবাড়ীতে সাদমান সাইফ রাইভি (২৩) নামে এক শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—আরমান হক বিপু ওরফে যুব (২১), মো. ইসমাঈল হোসেন ফাহিম ওরফে শাফিন (২১), কামরুল ইসলাম রানা (৩০) ও আলী হোসেন (৫০)।

শনিবার (২৮ মার্চ) সকালে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত সাদমান সাইফ রাইভি সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তেজগাঁও এলাকায় একটি ওষুধ কোম্পানিতে পার্ট-টাইম চাকরি করতেন।

গত সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। পরে পরিবারের পক্ষ থেকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিকটিমের বাবা বাদী হয়ে ডিএমপির গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের আত্মীয়স্বজনরা জানতে পারেন, যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় একটি অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মৃতদেহের পরিহিত জার্সিতে ‘রাইভি’ লেখা দেখে সেটিকে সাদমান সাইফ রাইভির মরদেহ হিসেবে শনাক্ত করেন।

থানা পুলিশের বরাতে সহকারী কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে উত্তর কুতুবখালী এলাকার একটি খাল থেকে রাইভির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পরে বাদীর অভিযোগের ভিত্তিতে একই থানায় হত্যা মামলা করা হয়।

তদন্তে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৪ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে গ্রেফতারকৃত আরমান হক বিপু ও ইসমাঈল হোসেন ফাহিম ভিকটিম রাইভিকে কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের পেছনে জুবায়ের ও কামরুল ইসলাম রানা হাঁটছিলেন।

এছাড়া ২৩ মার্চ রাতে কামরুল ইসলাম রানার বাসার ছাদে একটি অনুষ্ঠানে ভিকটিম রাইভিসহ আসামিরা উপস্থিত ছিলেন। পুলিশ ধারণা করছে, ২৪ মার্চ ভোর থেকে ২৬ মার্চ সকালের মধ্যে যেকোনও সময় গ্রেফতারকৃতরা রাইভিকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে খালে ফেলে দেন।

যাত্রাবাড়ী থানা পুলিশ আরও জানায়, প্রধান সন্দেহভাজন জুবায়েরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

/এসএন‌কে/এম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম