তথ্য বিনিময়ে বাংলাদেশ-তুরস্ক সমঝোতা স্মারক সইয়ের নীতিগত সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ মার্চ ২০২৬, ২৩:৪৩আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২৩:৪৩

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

ইস্তাম্বুলে চলমান আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম)-এর দ্বিতীয় দিনে শনিবার (২৮ মার্চ) তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহানউত্তীন দুরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় ভবিষ্যতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) তুরস্কের সমমানের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আধুনিক তথ্য ব্যবস্থাপনা, কৌশল এবং কারিগরি ও পেশাদারিত্বের মানোন্নয়নে একযোগে কাজ করবে।

এর আগে তথ্যমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে দুই ভ্রাতৃত্বপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে তথ্যমন্ত্রী তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আনাদোলু নিউজ এজেন্সি’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের প্রধান সংবাদ সংস্থাগুলোর মধ্যে সংবাদ আদান-প্রদান ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

উল্লেখ্য, তথ্যমন্ত্রী তুরস্ক সরকারের আমন্ত্রণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণ শেষে আগামী ৩০ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

/এসআই/এম/
সম্পর্কিত
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের সংহতি ও শুভেচ্ছাপত্র
কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু