ডেমরায় ব্যাটারি-চালিত অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৬, ২৩:৩১ আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২৩:৩১

ডেমরা বাঁশেরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি-চালিত অটোরিকশা উল্টে চালক সুরুজ আলীর (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।  

গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”  

মৃতের ছেলে জৈমত জানান, তার বাবা ব্যাটারি-চালিত অটোরিকশা চালান। রিকশাটি তাদের নিজের।  

তিনি বলেন, “সন্ধ্যার দিকে বাবা যাত্রী ছাড়া রিকশাটি চালিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে লাগিয়ে দিয়ে উল্টে পড়ে গিয়ে আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত বলে জানান।” 

সুরুজ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাগরদী কৃষ্ণপট্টি গ্রামের মৃত মো. হযরত আলীর ছেলে। বর্তমানে ডেমরা কোনাপাড়া শাহজালাল রোড। পাঁচ ছেলে দুই মেয়ের জনক ছিলেন। স্ত্রীর নাম খোদেজা বেগম। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার
সর্বশেষ খবর
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা