মিসরের ট্রানজিট ভিসা নিয়ে যেতে হবে বাংলাদেশিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৬, ১৪:৫২আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৬:৫৯

এখন থেকে বাংলাদেশি নাগরিকদের মিসরে ট্রানজিটের ক্ষেত্রে ঢাকা থেকে আগাম ভিসা নিয়ে যেতে হবে। মিসর সরকার এই নিয়ম বাধ্যতামূলক করেছে বলে জানিয়েছে ঢাকাস্থ মিসর দূতাবাস। সোমবার (৩০ মার্চ) মিসর দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, ঢাকায় মিসর দূতাবাসের মাধ্যমে ট্রানজিট ভিসা আগে থেকে নিতে হবে। ভ্রমণকারীকে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট এবং যেখানে প্রযোজ্য হয়, চূড়ান্ত গন্তব্য দেশের জন্য একটি বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে।

মিসরকে অবশ্যই অন্য গন্তব্যে ভ্রমণকারীর রুটে একটি ট্রানজিট পয়েন্ট হতে হবে। মিসরীয় অভিবাসন নিয়ম মেনে চলা সাপেক্ষে প্রবেশ করার সুযোগ পাবে, যাদের ক্ষেত্রে প্রবেশ বিধিনিষেধ আছে, তারা ছাড়া বাকিরা এই সুযোগ পাবেন। 

দূতাবাস সব যাত্রীকে অনুরোধ করেছে—যেন তারা যেকোনও অসুবিধা এড়াতে ভ্রমণের আগে প্রয়োজনীয় ট্রানজিট ভিসা গ্রহণ করেন। আরও তথ্য এবং আবেদন পদ্ধতির জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

দূতাবাস জানায়, নির্বাচিত দেশগুলোর বৈধ ভিসার মাধ্যমে ভিসা অন অ্যারাইভালের পূর্ববর্তী নিয়ম এখনও প্রযোজ্য। এই ভিসা শুধু দীর্ঘ ট্রানজিট উদ্দেশ্যে করা হয়। ভিসা মঞ্জুর হওয়ার পরে ৭২ ঘণ্টার জন্য বৈধ এবং লেওভারে থাকা পর্যটকদের প্রভাবিত করবে না।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
ঢাকায় কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র চালু
যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলেই নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হচ্ছে
সর্বশেষ খবর
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ