দেশজুড়ে তিতাসের অভিযানে ৬০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ মার্চ ২০২৬, ১৭:৪২আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৭:৪২

দেশজুড়ে অবৈধ গ্যাস সংযোগবিরোধী অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় ৬০০টির বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে এক লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে। 

মুন্সীগঞ্জের দূর্গাবাড়ি এলাকায় পরিচালিত অভিযানে তিনটি অবৈধ লাইন উচ্ছেদ করে প্রায় ১৩৪টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় জব্দ করা হয় পাইপ ও রেগুলেটর। সেই সঙ্গে আদায় করা হয় ১৬ হাজার টাকা জরিমানা।

কেরানীগঞ্জে পৃথক অভিযানে দুটি কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যেখানে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

তিতাস জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রায় দুই কিলোমিটার অবৈধ পাইপলাইন অপসারণ করে ৩০০ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ১২টি বাড়ির ১১৫টি ডাবল চুলাসহ অতিরিক্ত ব্যবহৃত সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

অন্যদিকে, সাভার ও আশুলিয়ায় শিল্প গ্রাহকদের বকেয়া আদায়ে একাধিক কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং কিছু আউটলেট সিলগালা করা হয়েছে। রাজধানীর কদমতলীতে পাঁচটি প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস জানিয়েছে, অবৈধ সংযোগ রোধ ও গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত নজরদারি না থাকলে এ সমস্যা পুনরায় বাড়তে পারে।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সংকটে আশার আলোগভীর কূপ খনন শুরু, মিলতে পারে বিপুল পরিমাণ গ্যাস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের