বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনে আগ্রহ জাপানের কান্টো গ্রুপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ২১:৪৭আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২১:৫২

বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন এবং সেখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরির আগ্রহ প্রকাশ করেছে জাপানের কান্টো গ্রুপ।

বুধবার (১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে তার দফতরে সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল এ প্রস্তাব তুলে ধরে।

প্রতিনিধিদলে ছিলেন কান্টো গ্রুপের পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মিউমি সাকায়ে এবং কান্টো ড্রাইভিং স্কুলের প্রিন্সিপাল আকিরা কাকিজাকি।

সাক্ষাতে জাপানি প্রতিনিধিদল জানায়, জাপানে বর্তমানে দক্ষ গাড়িচালকের ব্যাপক চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণে তারা বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি ড্রাইভিং স্কুল স্থাপন করতে চায়। এখান থেকে জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনকারী চালকদের জাপানে কর্মসংস্থানের পরিকল্পনাও তারা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনবল তৈরিতে সরকার বদ্ধপরিকর। কান্টো গ্রুপের এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশি যুবকদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি এ প্রকল্পে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রতিনিধিদলকে প্রস্তাবটি আরও বিস্তারিত ও আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার আহ্বান জানান। এতে দ্রুত সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/এম/এমওএফ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
জাপানের লাক্সারি ট্রেন ‘সেভেন স্টার্স’: কী আছে, ভাড়া কত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু