পরোয়ানার পরদিনই আত্মসমর্পণ, এমপি গিয়াস কাদেরের দুই ছেলের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ১৪:৪৫আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৪:৪৫

গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরীসহ তিনজন। তাদের বিরুদ্ধে রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের চেষ্টা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাদের পক্ষে অ্যাডভোকেট শরীফুল ইসলাম শুনানি করেন। 

শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন বলে প্রসিকিউশনের এসআই মোক্তার হোসেন জানান। জামিন পাওয়া অপর আসামি হলেন মেরিনা ইরশাদ।

এর আগে আদালতে হাজির না হওয়ায় এ তিনজনসহ আশিকুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও এ মামলার আসামি।

মামলার বাদী প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর ১৫ জনকে আসামি করে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালে গুলশান মডেল টাউন এলাকায় একটি ছয়তলা ভবন নির্মাণে সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের প্রোপ্রাইটার আরেফিন সামসুল আলমের সঙ্গে চুক্তি করেন মাইনুল ইসলাম ও তার স্ত্রী। ২০০৭ সালের ১৯ ডিসেম্বর তারা ভবনটি বুঝে পান।

পরের বছর ২০০৮ সালের ২৪ মার্চ মারা যান মাইনুল ইসলাম। তার মৃত্যুর পর আসামিরা ফ্ল্যাট দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। জাল দলিল তৈরি করে ভবনের দ্বিতীয় তলার পুরো ফ্লোর দখলের চেষ্টা করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। গত বছরের ১৪ জুলাই তারা বাসায় ঢুকে তালা ভেঙে ফ্ল্যাট দখলের চেষ্টা করেন এবং ৫ কোটি টাকা চাঁদা চান। বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

এছাড়া গত ২৮ আগস্ট আবারও হামলা চালিয়ে বাসার লোকজনকে আহত করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং নিচতলার গ্যারেজ ভাঙচুর করে প্রায় তিন কোটি টাকার ক্ষতি করে। আহতরা পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।



 

/এএসএ/এমএএল/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের