ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইলের অভিযোগে একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ১৮:৪৪আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৮:৪৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে সখ্য গড়ে কৌশলে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইলের অভিযোগে অর্থ আদায়কারী আল আসিফ মাহমুদ প্রিন্স (২৫) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে সাভার ডিওএইচএস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, একজন ভুক্তভোগীর দায়ের করা আশুলিয়া থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। আসিফ চট্টগ্রামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।

তদন্তে উঠে এসেছে, আসিফ ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে কৌশলে তার ব্যক্তিগত ছবি সংগ্রহ করে। পরে সেসব ছবি পর্নোগ্রাফি হিসেবে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে এবং ধাপে ধাপে অর্থ আদায় করে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের মার্চে একটি ভুয়া আইডি থেকে ভুক্তভোগী ও তার স্বামীর ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন সময় মোট ২৪ হাজার টাকা আদায় করে ওই যুবক।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ ভুয়া আইডি ব্যবহার করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় চক্রের অন্যান্য সদস্যকে শনাক্ত করতে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মামলাটির তদন্ত কার্যক্রম চলছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের