খিলগাঁওয়ে ঘরের ভেতর থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ এপ্রিল ২০২৬, ২১:১৪আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২১:১৪

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে মাহিম নামে পাঁচ বছরের ছেলে শিশু ও মা নার্গিস বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্ত করে পুলিশ জানিয়েছে শিশুটিকে গলা কেটে হত্যার পর মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টা থেকে ৪টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুুলিশ।

খিলগাঁও থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তারাবাদ আব্দুল হামিদের বাসা যাই। সেখানে রুমের ভেতর থেকে দরজা লক করা ছিল। বাইরে থেকে জানালা দিয়ে দেখা যায়, ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মহিলাকে। পরে দরজার লক খুলে দেখা যায় ওই নারী ঝুলছেন, পাশে বিছানার উপর শিশুটির গলাকাটা মরদেহ পরে আছে। পাশেই পরে আছে রক্ত মাখা ছুরি।”  

তিনি বলেন, “আইনি প্রক্রিয়া শেষে শিশু ও তার মার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”  

জানা গেছে, নিহতরা গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার সিএনজি অটোরিকশা চালক সাবু মিয়ার স্ত্রী ও সন্তান। বর্তমানে খিলগাঁও থানার তারাবাগ এলাকায় আব্দুল হামিদের বাসায় ভাড়া থাকতেন। 

পুলিশ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে হতাশাগ্রস্ত হয়ে, স্বামীর সঙ্গে অভিমান করে সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন মা। পরে নিজে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে মারা গেছেন।” ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।  

/এআইবি/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান