হাতিরঝিলে বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৪ আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৪

রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে নাবিহা তাহসিন নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) দীনবন্ধু রায় জানান, জাতীয জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোনে খবর পেয়ে তারা মহানগর প্রজেক্টের ডি-ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন। রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবসস্থায় ঝুলছিলেন নাবিহা। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই বলেন, আমরা জানতে পেরেছি, গত বছর মায়ের মৃত্যুর পর থেকেই নাবিহা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তিনি সবসময় বলতেন, মায়ের কাছে যাবেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের চাচাতো বোন শারমিন জাহান জানান, নাবিহা কুর্মিটোলার সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। জামালপুরের মিলনদহের আদরা বাঘাডোবা গ্রামের মোহাম্মদ গোলাম রব্বানীর মেয়ে সে। তারা মহানগর প্রজেক্টে থাকতো।

/এআইবি/এসএনকে/আরকে/
সম্পর্কিত
রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
নিখোঁজের পর ঝোপঝাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
‘নুরাজিম বাহিনীর’ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার
‘নুরাজিম বাহিনীর’ শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেফতার
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
টানা তিন দিনে তিন দফা কমলো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা