‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৬, ১৯:০৯আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৯:০৯

মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তিসহ দেশবিরোধী সব গোপন ও অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে দাসত্বের চুক্তি হিসেবে উল্লেখ করে ‘দেশের কৌশলগত সম্পদ বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার চক্রান্তে’র বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ থেকে ওই দাবি জানানো হয়। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, নির্বাচনের মাত্র দুই-তিন দিন আগে দেশের মানুষকে অন্ধকারে রেখে অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গোপন বাণিজ্যচুক্তি সম্পাদন করেছে। অন্তর্বর্তী সরকার দেশের জনগণের মতামত উপেক্ষা করে আমাদের কৌশলগত সম্পদ বন্দর ইজারা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের প্রতিরোধে সাময়িকভাবে তারা পিছু হটেছিল। কিন্তু সেই চক্র পুনরায় সক্রিয় হয়েছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চক্রান্ত করেছে, তার নমুনা আমরা দেখেছি রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়া হয়েছে। আমরা এই বাণিজ্য চুক্তিসহ দেশবিরোধী সব গোপন চুক্তি বাতিল করতে আহ্বান জানাই। একইসঙ্গে বন্দর ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধ করতে হবে। নতুবা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে অতীতের মতো তা প্রতিহত করবো।

যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর ড. ইউনূস তথাকথিত আশির্বাদ হিসেবে আমাদের দেশে এসেছিলেন। এসেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করেছেন। তিনি তার প্রভু মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করতেই মূলত ১৮ মাস সময় নিয়েছেন। দায়িত্ব নিয়েই তার প্রতিষ্ঠানের ৬০০ কোটি টাকার ওপর কর মওকুফ করে নিয়েছেন। আর যাওয়ার আগে দিয়ে দেশের জনগণকে সাম্রাজ্যবাদের অধীনস্থ করে গেছেন। এই গোলামির চুক্তি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা সরকারকে অবিলম্বে এই বাণিজ্য চুক্তিসহ সব গোপন ও অসম চুক্তি বাতিলের আহ্বান জানাই। নতুবা আমরা রাজপথে থেকেই তা বাতিল করতে সরকারকে বাধ্য করবো।

সভাপতির বক্তব্যে উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ১৪টি চুক্তি করেছে; যা দেশের জনগণের স্বার্থবিরোধী। নির্বাচনের মাত্র তিন দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তির ভেতর দিয়ে ড. ইউনূস দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে গিয়েছেন। তিনি মূলত বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করতেই ক্ষমতায় বসেছিলেন। আমাদের বেশি দাম দিয়ে নিম্নমানের যুক্তরাষ্ট্রের গম কিনতে হচ্ছে। আমাদের জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে।

এটি যদি দাসত্ব না হয় তবে আরকি হতে পারে! এ দেশের সাধারণ মানুষের জীবন বিষিয়ে দেবে এই বাণিজ্যচুক্তি। আমরা বারবার বলেছি, সব গোপন ও অসম চুক্তি প্রকাশ করে তা বাতিল করতে হবে। অথচ তারা তা করেননি। আমরা দেশের জনগণের দাসত্ব মেনে নিতে পারি না। এ জন্য আমরা এই বাণিজ্য চুক্তির বিরোধিতা করছি। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আপনারা এই দাসত্বের চুক্তির বিরুদ্ধে আওয়াজ তুলুন। জনগণের শক্তিই আমাদের সব দাসত্ব থেকে মুক্তি এনে দিতে পারে।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান