তেজগাঁও রেলস্টেশন এলাকায় যুবক‌কে ছু‌রিকাঘাত ক‌রে ছিনতাই 

বাংলা টি‌বিউন রি‌পোর্ট
১১ এপ্রিল ২০২৬, ০০:৫৫আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০০:৫৫

রাজধানীর তেজগাঁও রেল স্টেশন এলাকায় মো. দিদার হোসেন (৩৬) না‌মের এক যুবক ছিনতাইয়ের শিকার হ‌য়ে‌ছেন। দুর্বৃত্তরা তা‌কে ছু‌রিকাঘাত ক‌রে নগদ টাকা ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে। 

আহত যুবক এক‌টি জুতা তৈ‌রির কারখানার কারিগর। আহত অবস্থায় তা‌কে ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। শুক্রবার (১০ এপ্রিল) রা‌তে এই ঘটনা ঘ‌টে। 

আহত‌ যুবকের মামা মোবারক জানান, দিদা‌রের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলার নয়া বাড়ীয়ায়। বর্তমানে থাকেন পুরান ঢাকার বংশাল সিদ্দিক বাজার এলাকায়  দি‌দার একটি জুতার কারখানায় কাজ করতেন। ঈদের পর গ্রামের বাড়ি গিয়েছিল। সেখান থেকে ঢাকায় ফিরছিল। 

তেজগাঁও রেল স্টেশন এলাকায় রেল লাইন দিয়ে হেটে যাওয়ার সময়ে ৩ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে তার পিঠে ছুরিকাঘাত করে আহত করে, তার কাছে থাকা নগদ  ১৯ হাজার ৬০০ টাকা নিয়ে যায়। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে রাত ১০ টা ২৫ মিনিটের দিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, এমন কো‌নও অ‌ভি‌যোগ পাওয়া যায়‌নি। ত‌বে খোঁজ নেওয়া হ‌চ্ছে। 

/এআইবি/এসএন‌কে/এসটি/  
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের