তেল মজুত-পাচার রোধে ঈদ-পহেলা বৈশাখে বিজিবির বিশেষ সতর্কতা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান দমনে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের অধীনে কুষ্টিয়া থেকে খুলনা পর্যন্ত সাতটি জেলায় বিজিবির নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধ এবং আসন্ন পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত পদক্ষেপ নিয়েছে বাহিনীটি। 

শুক্রবার (১০ এপ্রিল) নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহরিয়ার রাজিবের সই করা বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। 

বিজিবি যশোর রিজিয়ন সূত্র জানায়, বর্তমানে বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে। সীমান্ত সংলগ্ন ২২টি তেল পাম্পে নিয়মিত চেকিং এবং সম্ভাব্য পাচার রুটগুলোতে ২,৩২৫টি বিশেষ টহল পরিচালনা করা হয়েছে। এছাড়া চোরাচালানপ্রবণ এলাকায় ৮৯৯টি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে মিলে ৩১টি টাস্কফোর্স অভিযানের মাধ্যমে অবৈধ তেল জব্দসহ একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঈদুল আযহা সামনে রেখে সীমান্ত দিয়ে গবাদিপশুর অনুপ্রবেশ এবং চামড়া পাচার রোধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। 

চলতি বছরের মাত্র তিন মাসে (জানুয়ারি-মার্চ) যশোর রিজিয়ন চোরাচালানবিরোধী অভিযানে ৮৮ জন আসামিসহ প্রায় ৫৮ কোটি ৯৩ লাখ টাকার মালামাল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে— ১ দশমিক ২৮৯ কেজি স্বর্ণ, ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ড এবং ১০ দশমিক ৫ কেজি রৌপ্য। ৪২টি অস্ত্র এবং ১৫২ রাউন্ড গুলি। ২৩২০ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ২৬,২৭১ পিস ইয়াবা এবং ৪,১০০ বোতলের বেশি ফেন্সিডিল। 

২০২৫ সালে এই রিজিয়ন ৪২০ জন আসামিসহ প্রায় ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার মালামাল আটক করেছিল। যার মধ্যে ৫৮ কেজি স্বর্ণ, ৫৩ কেজি রৌপ্য এবং ২৭টি অস্ত্র উল্লেখযোগ্য ছিল।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে অপরাধ কমাতে স্থানীয় জনগণের মাঝে ৮৬৮টি মতবিনিময় সভা করা হয়েছে। বিজিবি মহাপরিচালকের ‘সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ ভিশন বাস্তবায়নে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সাথে সমন্বয় করে যৌথ নজরদারি চালানো হচ্ছে।

বিজিবি যশোর রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ভোজ্য ও জ্বালানি তেল পাচারসহ যেকোনও নাশকতা রুখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে বাহিনীটি। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি