ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা

দোষীদের শাস্তি নিশ্চিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ এপ্রিল ২০২৬, ১৯:৫২আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৯:৫২

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চিকিৎসকরা। 

এ সময় ঢামেক হাসপাতালের ইন্টার্ন ডাক্তার সোসাইটির (আইডিএস) সাধারণ সম্পাদক নাবিল বিন কাশেম বলেন, ‘‘হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ ৪ কর্তৃপক্ষের কাছে আমাদের চার দফা দাবি ছিল। বেশিরভাগ দাবি বাস্তবায়নের জন্য গঠিত তদন্ত কমিটি সুপারিশে উল্লেখ করেছে বলে জানতে পেরেছি। এখন সরকারের কাছে দাবি, তদন্ত প্রতিবেদন অনুযায়ী যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে কঠোর কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেব।’’ 

এর আগে হামলার প্রতিবাদে শনিবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মিলন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। মিছিল শেষে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে দেখা করেন তারা।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের ওপর হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ঘটে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে জরুরি বিভাগে চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

/এআইবি/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম