বিজিবির ইতিহাসে রেকর্ড ইয়াবা জব্দ, একদিনে উদ্ধার প্রায় ১১ লাখ পিস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ এপ্রিল ২০২৬, ০০:৪১আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০০:৪১

কক্সবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবির রামু সেক্টরের আওতাধীন উখিয়া ও রামু ব্যাটালিয়ন সর্বমোট ১০ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। বিজিবির দাবি, একদিনে ইয়াবা জব্দের ক্ষেত্রে এটি বাহিনীর ইতিহাসে অন্যতম সর্ববৃহৎ ঘটনা। 

শনিবার (১১ এপ্রিল) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলামের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত দুই সপ্তাহ ধরে টেকনাফের হ্নীলা এলাকায় গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত আনুমানিক ৩টার দিকে রাডারের মাধ্যমে নাফ নদীতে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা হয়। পরবর্তীতে থার্মাল ইমেজারের সাহায্যে দেখা যায় একদল চোরাকারবারি নদী সাঁতরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

বিজিবির হ্নীলা বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুশ (ওত পাতা) স্থাপন করলে চোরাকারবারিরা ১৩টি পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ওই পোটলাগুলো থেকে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। 

অপরদিকে একই দিনে দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। সেখান থেকে আরও ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ইয়াবা পাচারের সাথে জড়িতদের শনাক্তে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক ছাড়াও জ্বালানি তেল, ভোজ্য তেল ও সার পাচার রোধে সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। গত দুই মাসে উখিয়া ব্যাটালিয়ন প্রায় ৩,৪০০ কেজি সার এবং উল্লেখযোগ্য পরিমাণ তেল পাচার প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনাসহ বিজিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের