রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া তার আরও ছয় সহযোগীকে গ্রেফতার করে র্যাবের বিভিন্ন শাখা।
সোমবার (১৩ এপ্রিল) র্যাব সদরদফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার অন্যরা হলো, মো. ফ্যালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৫), লিটন মিয়া ও সুমন।
মঈন উদ্দিনকে নড়াইলের কালিয়া থানা এলাকা গ্রেফতার করা হয়েছে। লিটন ও সুমনকে শেরে বাংলা নগর থেকে গ্রেফতার করা হয়। অন্যদের বিষয়ে কিছু জানায়নি র্যাব।
এদিকে গত রাতে রাজধানীর তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার ইবনে মিজান জানান, ওই চাঁদা দবির ঘটনায় র্যাব চার জনকে গ্রেফতার করেছে।
শনিবার (১১ এপ্রিল) সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে মঈন উদ্দিন মঈনকে ১ নম্বর আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই হাসপাতালে চাঁদা দাবি ও মব সৃষ্টি ঘটনা ঘটে।









