সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: মঈনসহ ৩ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৬, ১৬:১৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৬:১৮

রাজধানীর শ্যামলীর ‘সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি’ (সিকেডি) হাসপাতালে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ তিনজনকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে পাঠানো অন্য দুই আসামি হলেন এমবি স্বপন কাজী ও মো. শাওন হোসেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. ছাব্বির আহমেদ আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনায় আসামিদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং পলাতক আসামিদের শনাক্ত ও ঘটনার মূল রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ জরুরি।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে মঈন উদ্দিনকে প্রধান আসামি করে ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি দেয়। গত ১০ এপ্রিল সকালে শ্যামলীর ৩ নম্বর রোডে বাদীর বাসায় গিয়ে তারা আবারও টাকা দাবি করে এবং অশোভন আচরণ করে।

পরবর্তীতে ঘটনাটি কেন্দ্র করে ৫০-৬০ জন লোক জড়ো হয়ে হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি, স্লোগান ও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

এর আগে, ১৩ এপ্রিল মঈনের চার সহযোগীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। একই দিনে নড়াইলের কালিয়া থানা এলাকা থেকে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

/এএসএ/এমএএল/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী