চীনের সঙ্গে কৃষি ও শিল্প উন্নয়নে জোরালো সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও শিল্প উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) চীন সফররত বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দেশটির সিপিসি লু’আন পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও লু’আন পৌর সরকারের ভাইস-মেয়র লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে চীনা পক্ষের পক্ষে লু’আন পৌর সরকারের উপ-মহাসচিব ও পৌর সরকারি কার্যালয়ের (পররাষ্ট্র বিষয়ক দফতর) পরিচালক লিউ ঝেংওয়াং এবং লু’আন পৌর গণসরকারের (পররাষ্ট্র) পূর্ণকালীন উপ-পরিচালক কিন ফেই উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির প্রতিনিধি দল চীনের বিখ্যাত ‘গুয়াপিয়ান টি কোম্পানি লিমিটেড’ পরিদর্শন করে। সেখানে চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মান নিয়ন্ত্রণের বিভিন্ন দিক ঘুরে দেখেন তারা। প্রতিষ্ঠানটি চীনের শীর্ষ চা কোম্পানিগুলোর একটি।

পরিদর্শন শেষে ইসমাইল জবিউল্লাহ বলেন, এই অভিজ্ঞতা একই সঙ্গে জ্ঞানসমৃদ্ধ ও অনুপ্রেরণাদায়ক। চা চাষ, প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণের সূক্ষ্ম প্রক্রিয়া প্রত্যক্ষ করে লু’আনের চা শিল্পের ঐতিহ্য ও উদ্ভাবন সম্পর্কে ধারণা আরও গভীর হয়েছে।

তিনি আরও বলেন, কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু চেইন উন্নয়ন ও গ্রামীণ শিল্পায়নের মতো খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দেখছে। কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রেও সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের আস্থা ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক এ ধরনের সফরের মাধ্যমে আরও জোরদার হবে।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল লু’আন শহরের মেয়রের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নেয়।

এর আগে ১৭ এপ্রিল প্রতিনিধি দল চীনের জ্যাক মোটরস কোম্পানি পরিদর্শন করে এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে। সেখানে দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় এবং শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশে ফিরে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ১৬ এপ্রিল চীন সফরে যায় বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইসমাইল জবিউল্লাহ।

/এমকে/এম/ 
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী