নৌ পুলিশের প্রধান ও রংপুরের কমিশনার পদে রদবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৬, ১৯:৩৭আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৯:৩৭

নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে। একইসঙ্গে রংপুর মহানগর পুলিশ কমিশনারকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল মাবুদকে।

এছাড়া ছয়জন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার দশজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। এতে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে নৌ পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট, টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মো. আশফাকুল আলমকে পুলিশ সদর দফতরের ডিআইজি, রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে সিআইডিতে ও হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে, এসবির অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত, রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসের (অতিরিক্ত ডিআইজি) কমান্ড্যান্ট এ এফ এম আনজুমান কামালকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া পুলিশ সদর দফতরের এআইজি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুরের আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে পিবিআইতে বদলি করা হয়েছে।  

আরেকটি প্রজ্ঞাপনে, পুলিশ সদর দফতরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদর দফতরের ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে, রাজশাহী সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার আকতার হোসেনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার ড. এলিজা শারমিনকে এপিবিএনে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

 

/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের কারও নাম-পদবি ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করলে ব্যবস্থা
কর্মকর্তার আইডি দিয়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ, ৩ পুলিশ সদস্য বরখাস্ত
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সর্বশেষ খবর
শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম আইডি বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি
শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম আইডি বন্ধ করলেন আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারি
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা