বাড্ডায় শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, আটক বাবা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৬, ১৩:২৯ আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৩:২৯

রাজধানীর বাড্ডায় তিন বছরের শিশু মো. হাবিবকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মো. শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, খবর পেয়ে সোমবার (২৭ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে বড় বেরাইদ ঋষিপাড়া এলাকার জুলহাস মিয়ার ভাড়া বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মা শিল্পী খাতুনের দেখানো মতে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে মরদেহ।

পুলিশ জানায়, পারিবারিক কলহ ও অভাব-অনটনের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও জানা গেছে, অভিযুক্ত শাহিন মাদকাসক্ত। তিনি আগে রিকশা চালালেও বর্তমানে বেকার ছিলেন। শিশুটির মা শিল্পী খাতুন বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতেন। মাদকের টাকার জন্য তিনি স্ত্রীর কাছে চাপ দিতেন এবং না পেলে ঝগড়া করতেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

নিহত শিশুর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাসিয়াকান্দি গ্রামে।

 

 

 

 

 

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
থামছে না মৃত্যুর মিছিল: ডেঙ্গু-হাম কি ‘গা-সওয়া’ হয়ে উঠছে?
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
সর্বশেষ খবর
কোথাও ঝুলন্ত স্তম্ভ, কোথাও ১৩ তলা সিঁড়ির বিস্ময়
কোথাও ঝুলন্ত স্তম্ভ, কোথাও ১৩ তলা সিঁড়ির বিস্ময়
মাঠে পচছে লাউ-পেঁপে, রাজধানীতে চড়া দাম; মুনাফা যাচ্ছে কার পকেটে?
মাঠে পচছে লাউ-পেঁপে, রাজধানীতে চড়া দাম; মুনাফা যাচ্ছে কার পকেটে?
ইউরোপে ডেনিম রফতানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ
ইউরোপে ডেনিম রফতানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ
সব্যসাচীর অনুষ্ঠানে ধূসর মেটালিক শাড়িতে নজর কাড়লেন রানি
সব্যসাচীর অনুষ্ঠানে ধূসর মেটালিক শাড়িতে নজর কাড়লেন রানি
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং