একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ২০:২২আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ২০:২২

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বুধবার (২৯ এপ্রিল) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত 
সংবাদগুলোর এই সংকলন।

ইরানকে দ্রুত ‘বুদ্ধিমান’ হওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে সতর্ক হওয়ার বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির উচিত হবে দ্রুত ‘বুদ্ধিমান’ হয়ে ওঠা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরান সরকারের সমালোচনা করেন। বলেন, “ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা জানে না কীভাবে পারমাণবিক-বহির্ভূত চুক্তিতে স্বাক্ষর করতে হয়।”

বাদ পড়বেন মিন্টু, কোচ নিয়োগে থাকবে হামজার মত

কে হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ? হাভিয়ের কাবরেরার উত্তরসূরি খুঁজতে এরই মধ্যে বাফুফে কাজ শুরু করে দিয়েছে। আপাতত ২২ জন কোচের তালিকা ধরে এগোচ্ছে। এরইমধ্যে সবার বেতন জানতে চাওয়া হয়েছে। তবে কোচ নিয়োগে দলের বড় তারকা হামজা চৌধুরীর পরামর্শও নেবে বাফুফে।

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে আধিপত্যের দ্বন্দ্ব, টিটন হত্যার ঘটনায় আলোচনায় ইমন

আন্ডারওয়ার্ল্ড আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসীদের একজন সানজিদুল ইসলাম ইমন ওরফে ইমন। ২০২৪ সালের ৫ আগস্টের পর কারাগার থেকে মুক্তি পেয়ে সে পুরান ঢাকার অপরাধ জগতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিদেশে অবস্থান করেও তার এই নিয়ন্ত্রণে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদেরই টার্গেট করে হত্যা করা হচ্ছে।

বাড়লো সয়াবিন তেলের দাম

দেশের বাজারে আবারও সয়াবিন তেলের দাম বেড়েছে। প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হবে।

ঝুলে রইলো সংরক্ষিত আসনে নুসরাত তাবাসসুমের প্রার্থিতা

ত্রয়োদশ জাতীয় সংসদের নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাছাই শনিবার (২ এপ্রিল) হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সই করা এক চিঠি থেকে এই তথ্য জানা যায়।

‘এত কষ্টের ধান পানির নিচে চলে গেলো, কী খেয়ে বাঁচবো’

গত তিন দিনের অব্যাহত বৃষ্টিতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে। পাকা ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় কষ্টের কথা জানিয়েছেন অষ্টগ্রাম হাওরের কৃষক কামরুল ইসলাম। তার মতো অবস্থা হাওরাঞ্চলের সব কৃষকের। বেশিরভাগ ধান পানিতে ডুবে যাওয়ায় হাহাকার করছেন কৃষকরা।

/এবিএম/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
মালদ্বীপের সেরা চিকিৎসক তৈরি হয় বাংলাদেশে: হাইকমিশনার
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন অফিস পরিদর্শনে মালদ্বীপের হাইকমিশনার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু