ইমিগ্রেশনে ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেট কী, কীভাবে কাজ করে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ২১:৪০আপডেট : ০৫ মে ২০২৬, ২১:৪০

‘বডি কন্ট্রাক্ট’ মূলত মানবপাচারের সর্বশেষ ধাপ। অধিকাংশ ক্ষেত্রেই মানবপাচার মূলত ট্যুরিস্ট ভিসায় হয়। তবে বর্তমানে ওমরা ভিসার আড়ালেও মানবপাচার হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অবৈধ পন্থায় বিদেশ যেতে কাগজপত্রে ত্রুটি রেখেই বিনা বাধায় ইমিগ্রেশন পার করিয়ে দেয় একটি অসাধু চক্র। যা ‘বডি কন্ট্রাক্ট’ নামে পরিচিত। 

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ট্যুরিস্ট ভিসায় বিদেশে যেতে হলেও অভিবাসনেচ্ছু ব্যক্তি যে দেশে যাবেন, সেখানকার হোটেল বুকিং, রিটার্ন টিকিট এগুলোর প্রয়োজন হয়। কিন্তু এগুলো ছাড়াই অবৈধ পন্থায় ইমিগ্রেশন পার করিয়ে দিতে কাজ করে দালাল চক্রেরই একটি সিন্ডিকেট। এজন্য তারা প্রতি ব্যক্তির কাছে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেয়। এই টাকা নিয়ে তারা এয়ারলাইন্সের কর্মচারী, ইমিগ্রেশনের কর্মকর্তাদের হাত করে এয়ারপোর্ট পার করে দেয়। একইভাবে ওমরার ক্ষেত্রেও এই জালিয়াতি করা হয়। অর্থাৎ বিদেশগমনেচ্ছুকদের কাগজপত্র শর্ট থাকলেও চক্রটি টাকার বিনিময়ে বিমানবন্দর পার করিয়ে দেয়।

তবে এসব ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি থাকে গন্তব্যের দেশের ইমিগ্রেশন থেকে প্রত্যার্পণ করিয়ে দেওয়া হয়। আর কোনোভাবে সেখানে ঢুকে যেতে পারলেও পরবর্তী সময়েও আইনি জটিলতায় পড়তে হতে পারে।

সম্প্রতি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এই ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেটের অন্যতম মূল হোতাকে শনাক্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি বলছে, চক্রটির অন্যতম হোতা আব্দুল বারী মোল্লা তাদেরই এক কর্মচারী। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যারোড্রাম অপারেটর হিসেবে কর্মরত। চাকরি তার এটা হলেও গোপনে মানবপাচার সিন্ডিকেটের সঙ্গে মিলে গড়ে তুলেছেন বিশাল নেটওয়ার্ক।

এ সংক্রান্ত বিস্তারিত পড়ুন: শাহজালালে বেবিচক কর্মচারীর নেতৃত্বে ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেট

এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে মানবপাচার যে হয়, সেটি বলতেই হবে। কেননা আমরা দেখতে পাই, বিভিন্ন দেশ থেকে ডিপোর্ট হয়ে যাত্রী ফেরত আসতে।’

তিনি বলেন, ‘এয়ারলাইন্সগুলো যাত্রী পরিবহন করে। যাত্রীর ডকুমেন্টস দেখার আলাদা লোক বা সংস্থা রয়েছে। তারা ওকে করে দিলে এয়ারলাইন্সে উঠে যায় যাত্রী। এদিকে কোনো কর্মী এই ধরনের কাজে জড়িত কিনা, আমরা সেটি আমরা খতিয়ে দেখছি। আমাদের বিভিন্ন সংস্থা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে।’

/আইএ/ইউএস/
সম্পর্কিত
বিমানবন্দরে হারানো ব্যাগ যাত্রীকে ফিরিয়ে দিলো আনসার
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
শাহজালালে ৮৬১.৮ গ্রাম স্বর্ণালংকারসহ ৩ জন আটক
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা ১১ দলীয় ঐক্যের  
দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা ১১ দলীয় ঐক্যের  
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
৯/১১-এর আগেই ভারত-পাকিস্তানে হামলার পরিকল্পনা ছিল বিন লাদেনের: সিআইএ নথি
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ