সৌদিতে হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৬, ১৯:২৪আপডেট : ০৭ মে ২০২৬, ১৯:২৪

অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের উন্নত নিরাপত্তা বিধানের লক্ষ্যে সৌদি সরকার কঠিন শাস্তিসহ হজ বিধিমালা জারি করেছে। অনুমতিপত্র ব্যতীত হজ পালনের বিষয়ে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদির এ হজ বিধিমালা মেনে চলার জন্য বাংলাদেশের নাগরিকদেরকে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দাফতরিক অনুমতিবিহীন হজের উদ্যোগের বিষয়ে কঠিন শাস্তির বিধান যুক্ত করেছে সৌদি সরকার। আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজকে সামনে রেখে সৌদির এ উদ্যোগে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার আভাস মিলেছে। এ বিধান ভঙ্গকারী বিদেশি বাসিন্দাদেরকে দেশত্যাগ এবং ১০ বছর পর্যন্ত পুনরায় সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ অনুমতি ছাড়া হজ পালনের উদ্যোগে আটক ব্যক্তিদেরকে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে। 

এতে আরও বলা হয়, অবৈধ হজযাত্রী ছাড়াও যেসকল ব্যক্তি তাদের পরিবহন, আবাসন কিংবা অন্য কোনও সহায়তা দিবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেবে সৌদি সরকার। এরূপ ক্ষেত্রে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। অপরাধীদের সংশ্লিষ্টতা বিবেচনায় এ শাস্তির পরিমাণ বাড়বে। এমনকি, এই কাজে ব্যবহৃত যানবাহন আইনানুগভাবে বাজেয়াপ্ত করার কথা বলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।”

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সংশোধিত বিধির অধীনে দাফতরিকভাবে হজের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই কেবল মক্কা ও অন্যান্য পবিত্র স্থানগুলোতে যেতে পারবে। এটি সকল হজযাত্রী ও সৌদি আরবে বসবাসরতদের জন্য প্রযোজ্য হবে। এ নিয়ন্ত্রণ ব্যবস্থা জিলক্বদ মাসের এক তারিখ হতে ১৪ জিলহজ্জ পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে বৈধ হজের অনুমতি ছাড়া ভিজিটি ভিসাধারী ব্যক্তিরা মক্কায় প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিক, বিদেশি বাসিন্দা ও সকল ভিসাধারীদেরকে এই বিধান মেনে চলার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। ইতোমধ্যে সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ জন হজযাত্রী। আর সেখানে মারা গেছেন ১০ জন।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎবাংলাদেশি হাজিদের ব্যাকআপ আবাসন ১ শতাংশই বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
সৌদি আরবের ওপর নৌ-অবরোধের ঘোষণা হুথি বিদ্রোহীদের
লোহিত সাগর বন্ধ করতে হুথিদের নির্দেশ ইরানের
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু